
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ রাঙালো বৈশাখী রঙ: গান, নাচ আর ঐতিহ্যের সম্মিলন
বর্ণিল সাজে, আনন্দমুখর পরিবেশে, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনুষ্ঠিত হলো “বৈশাখী উৎসব ১৪৩৩”। বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের আয়োজনে দিনব্যাপী উৎসবে ছিল নানান সাংস্কৃতিক পরিবেশনা, বৈচিত্র্যময় স্টল, মজার সব কার্যক্রম ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান—যা পুরো ক্যাম্পাসকে এক প্রাণবন্ত রূপে রাঙিয়ে তোলে।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কিংবদন্তি ধারাভাষ্যকার জনাব চৌধুরী জাফরউল্লাহ শারাফাত। তিনি বলেন, “এই উৎসব শুধুমাত্র আনন্দের নয়—বরং একতা, সৃজনশীলতা ও সংস্কৃতির মিলনমেলা।‘ অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য ড. এইচ এম জহিরুল হক, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এ এস এম সিরাজুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এস এম জি ফারুক, সন্মানিত ডীনবৃন্দ, বিভাগীয় প্রধানগন, শিক্ষকবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থীরা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

উৎসবের আনুষ্ঠানিক পর্ব শুরু হয় বিকেল ৩টায়। এরপর একে একে মঞ্চে উঠে আসে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ -এর শিক্ষার্থীদের প্রাণবন্ত নৃত্য, গান, আবৃত্তি । বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসে ছিল বৈচিত্র্যময় হস্তশিল্প, খাবার, ফিউশন ফ্যাশন ও গেম স্টল, যেখানে শিক্ষার্থীরা নিজেরাই উদ্যোক্তা হিসেবে অংশগ্রহণ করে।

অপরাহ্নে অনুষ্ঠিত হয় ব্র্যান্ড সংগীতের সাথে দেশীয় সংগীতের সংমিশ্রণে বহুল প্রতীক্ষিত কনসার্ট, যেখানে তরুণ শিল্পীদের সাথে দর্শকরাও নেচে-গেয়ে উৎসবে প্রাণ সঞ্চার করেন। ক্যাম্পাস জুড়ে বৈশাখী রঙে সাজানো আলপনা ও বেলুনের সাজসজ্জা উৎসবের সৌন্দর্যকে আরও নান্দনিক করে তোলে। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্ট্মেন্টের বিভাগীয় প্রধান এবং কালচারাল ক্লাবের মডারেটর জনাব হাসানুজ্জামান।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা....
February 21, 2026
View More